1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুরে আ’লীগসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন
রংপুরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ এবং  স্বতন্ত্রসহ বিভিন্ন দলের দশজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
এরমধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মঞ্জুম আলী।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার লিলি ও জাকের পার্টির আশরাফ উজ জামান,  রংপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডল এবং জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাকের পার্টির শামীম মিয়া এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাকের পার্টির বেদারুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহার শেষে রংপুরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ অন্য দলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )