1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ময়েনপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত হাসেম আলী (৫৬) জগদিশপুর গ্রামের মৃত আবুবক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাবলু মিয়া নামে একজন মোবাইল ফোনে হাসেম আলীকে বাড়ি থেকে ডেকে নেন।  এর পর রাত সাড়ে ৯টার দিকে হাসেম আলীর লাশ একটি আমবাগানে পাওয়া যায়। মাথায় কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম শাহজান মিয়া, আতাউর রহমান ও বাবলু মিয়াসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় এজাহারভুক্ত আসামি বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )