1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রদানে আন্তমন্ত্রণালয় বৈঠক ১৭ ডিসেম্বর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক আগামী রোববার (১৭ ডিসেম্বর)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্টদের ভিসা ও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, এনএসআই ও ডিজিএফআই এর প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ১৭ ডিসেম্বর  রোববার বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এতে সভাপতিত্ব করবেন। এতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয় এমন একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলেছে ইসি।

আগামী ৭ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অংশগ্রহণের আবেদন জানিয়েছে আর ১১৭ জনকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )