1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, রোহিঙ্গাসহ আটক ২৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ২১ জন রোহিঙ্গা নাগরিক ও ৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। রাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে ছয় শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। এরমধ্যে ২১ জন উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে বাস করা রোহিঙ্গা ক্যাম্প।

ওসি ওসমান গনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার কথা বলে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ বাংলাদেশীসহ ২১ রোহিঙ্গাকে সেখান থেকে উদ্ধার করে।

তবে এসময় কোনো পাচারকারীকে ধরতে পারেনি পুলিশ। ওসি ওসমান গনি জানান, তাদের কয়েকটি দল পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে।

এ ঘটনায় মামলার পাশাপাশি উদ্ধার রোহিঙ্গাদের আদালতের মাধ্যমে নিজ নিজ আশ্রয়শিবিরে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )