1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন লালমনিরহাট সদর পিআইও!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

মাজারুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান তথ্য অধিকার আইন না মানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সময় টেলিভিশনের প্রতিবেদক জে আই সমাপ্ত।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ উল্যার নিকট এ অভিযোগ দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর- ২০২৩ইং তারিখে তথ্য অধিকার আইনের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ফরমে তথ্য চেয়ে আবেদন করেন জে আই সমাপ্ত। সেখানে ‘২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ও কাবিটা) কর্মসূচির আওতায় যে সকল মসজিদ, মন্দিরে বরাদ্দ দেয়া হয়েছে সে সকল মসজিদ, মন্দিরের প্রকল্প চেয়ারম্যানের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার চাওয়া হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান সে তথ্য দিতে রাজি নন। এমন কি তথ্য অধিকার আইন অনুযায়ী ২১ কার্যদিবস অতিবাহিত হয়ে গেলেও কি কারণে তথ্য দেয়া যাবে না। সে বিষয়ে কিছুই জানাননি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান।
এবিষয়ে জাহিদুল ইসলাম সমাপ্ত বলেন, বার বার তাগাদা দেয়ার পরেও তিনি আমায় তথ্যগুলো দেননি।তথ্য অধিকারের বিষয়ে জেলায় একটি কমিটি আছে সেখানে আমি লিখিত অভিযোগ করেছি।
এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )