1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

দুই লাখ মেট্রিক টন আমন চাল কিনবে সরকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

চলতি মৌসুমে অভ্যন্তরীণ উৎস হতে আরও দুই লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দেড় লাখ মেট্রিক টন সিদ্ধ ও পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে। যে সকল মিল চলতি আমন সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে চুক্তি করেছে কেবল তাদের অনুকূলে অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হবে।

এ সংগ্রহ কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে খাদ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে নিদের্শনা দেয়া হয়েছে।

গত ৮ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় অভ্যন্তরীণ উৎস থেকে আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন আমন ধান, চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আমন ধানের সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )