1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

জাবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র শৃঙ্খলা সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে পৃথক ঘটনায় ছয়জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সিন্ডিকেট সদস্যরা জানান, গত ৪ ডিসেম্বর সিন্ডিকেটের বিশেষ সভায় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধজনিত কাজে সম্পৃক্ত থাকায় ছয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অসিত পাল ও ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জয়দ্বীপ দাসকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমন ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. তাওসিফ সারারকে ১৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জন্য স্থগিত বহিষ্কার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. নাঈম হোসেন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের হৃদয় রায়কে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের জন্য স্থগিত বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনানকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ করা হয়েছে। এদের মধ্যে অসিত পাল ও জয়দ্বীপ উক্ত সময়ে কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করার পাশাপাশি হলে অবস্থান করতে পারবে না।

বহিষ্কৃতদের সবাই জাবি শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি রাতে লক্ষীপুরের যুবক ওয়ালি উল্লাহকে অপহরণ করে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় এবং গত ৪ জুন রাত ৩টার দিকে শেখ রাসেল হলে বহিরাগত এক মেয়েকে নিয়ে নিজ কক্ষে অবস্থানের অভিযোগ ওঠে যথাক্রমে অসিত পাল ও জয়দ্বীপের বিরুদ্ধে।

অন্যদিকে, গত ২১ আগস্ট রাতে আমিনুর, তাওসিফ, নাঈম, হৃদয়, ইমতিয়াজ, আদনানের বিরুদ্ধে বার্তা সংস্থা ইউএনবি’র জাবি প্রতিনিধিকে মারধরের অভিযোগ ওঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )