1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রী সাধন মজুমদারকে শোকজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান। আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টার সময় নির্বাচনি তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে খালেকুজ্জামান নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্যগ্রহণ করে। অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )