1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রসিকে এবার ১ লাখ ৩০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় জাতীয় ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার ১ লাখ ২৯ হাজার ৫০০  শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রসিক মেয়রের পক্ষে এ তথ্য জানান প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান।

ভিটামিন ‌‌‌‌‘এ’ ক্যাপসুলে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উল্লেখ করে কাউন্সিলর তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত  নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত সব ইপিআই টিকাদান কেন্দ্রে ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এ সময় ১ লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গত বছরের চেয়ে এবার ৫০০ শিশুর সংখ্যা বেড়েছে।

তিনি আরও বলেন, এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোনো শিশু গত চার মাসের মধ্যে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।

প্যানেল মেয়র বলেন, ভরা পেটে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। খালি পেটে খেলে বমির ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন। এ সময় তিনি অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জ, প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )