1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

হিমালয় কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা হিমালয়ের একেবারে কাছে হওয়ায় প্রতিবারের মতো এবারও জেঁকে বসেছে শীত।

ঘন কুয়াশায় সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত ঢেকে থাকছে চারপাশ। শীত ও ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ সড়কগুলোয় মানুষের উপস্থিতি কম লক্ষ করা গেছে। একইসঙ্গে কন কনে শীতে দুর্ভোগে পড়ছে এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তবে বেলা বেড়ে সকাল সাড়ে ৯টা বাজলে দেখা মেলে সূর্যের।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা ও কনকনে শীতে মানুষের উপস্থিতি কম। তবে কর্মক্ষেত্রে যাওয়া কিছু মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।

হামিদুল ইসলাম নামে এক চাকরিজীবী  বলেন, গত দুদিন ধরে এ জেলায় প্রচণ্ড শীত নেমেছে। সকালবেলা কর্মস্থলে যেতে খুব কষ্ট হচ্ছে।

দিনমজুর আমিনার রহমান  বলেন, গরম কাপড় না থাকায় সকাল-সন্ধ্যা খুব কষ্টে কাটাতে হচ্ছে। বিশেষ করে রাতে ঘুমাতে খুব কষ্ট হচ্ছে। কুয়াশা ও ঠাণ্ডার মধ্যে কাজে না গেলে কি খাব।

শহরের রিকশা চালক নাসিরুল  বলেন, শীত এলেই আমাদের দুর্ভোগ ও কষ্ট বেড়ে যায়। এ সময়ে ঠাণ্ডার কারণে রিকশায় অনেকে চড়তে চায় না।

এদিকে একটু দেরিতে শীত জেঁকে বসলেও এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষদের বিত্তবানদের পাশাপাশি সরকারের জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রাসেল শাহ্  বলেন, গত দুদিন ধরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। তবে রাতে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করায় এ সময় শীতের দাপট আরও বেড়ে যাচ্ছে। রোববার (১০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হলেও তা সোমবার (১১ ডিসেম্বর) কমে এসে ১৩ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )