1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

জরিমানা ঠেকাতে পিয়াজ ব্যবসায়ীদের অভিনব কৌশল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

সিলেটে বেড়েই চলছে পিয়াজের দাম। অভিযান করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দাম। আজও খুচরা বাজারে দু’শ টাকার উপরে ছিল প্রতি কেজি পিয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে পাইকারি আড়ত কালিঘাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান করেও আড়তদারদের কৌশলের কাছে সফল হতে পারেননি। অভিযানকালে আড়তদাররা দৈনিক কেনাবেচার খাতা পাল্টে ফেলেন এবং বাড়িত দামে পিয়াজ বিক্রির কথা অস্বীকার করেন।

রবিবার বিকেলে সিলেটের একমাত্র পাইকারি আড়ত কালিঘাটে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বেশিরভাগ ব্যবসায়ী জানান তারা আজ কোন পিয়াজ বিক্রি করতে পারেননি। ১০০ টাকা কেজি দাম চাইলেও ক্রেতা না থাকায় বিক্রি হচ্ছে না। অভিযানে অংশ নেওয়া ভোক্তা অধিকারের কর্মকর্তারা খাতা দেখতে চাইলে খালি খাতা দেখান ব্যবসায়ীরা। এসময় অভিযানকারী দল ১০০ টাকা কেজি দরে কেউ পিয়াজ কিনতে চাইলে আড়তে আসার আহ্বান জানান। কয়েকজন খুচরা ক্রেতা আসলেও আড়তদাররা একবস্তার নিচে বিক্রি করতে অনীহা প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার কালিঘাটে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ১৭৫-১৮০ টাকা দরে। আর খুচরা বাজারে পিয়াজের দাম ছিল ১৯০-২২০ টাকা পর্যন্ত। সারাদিন আড়তদাররা বাড়তি দামে পিয়াজ বিক্রি করলেও অভিযানের সময় তারা ক্রেতা নেই বলে দাবি করেন। লেনদেনের প্রকৃত খাতা লুকিয়ে তারা অভিযানকারী কর্মকর্তাদের খালি খাতা দেখিয়ে কৌশলে পার পেয়ে যান।

ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, কালিঘাটে অভিযানকালে বেশিরভাগ আড়তে মূল্য তালিকা টানানো ছিল না। অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক আড়তদারকে জরিমানা করা হয়েছে। বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )