1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

উত্তরে ধেয়ে আসছে শীত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

গত কয়েকদিন থেকে রংপুরসহ উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সেই সাথে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। এ মাসেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শীতার্ত হতদরিদ্র মানুষরা কষ্টে দিন যাপন করছে। শীতজনিত কারণে শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডাজনিত রোগবালাই বাড়ছে আশংকাজনক হারে। প্রতিদিন এই অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে।

আবহাওয়া অফিস বলছে এক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

হিমেল হাওয়া আর মৃদু শৈত্যপ্রবাহ কাবু করছে শীতার্ত মানুষকে। শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় শীতের প্রকোপ বেড়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রা একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরো কমবে। গত কয়েকদিন থেকে আকাশ রয়েছে মেঘলা। কোথাও কোথাও ঘন কুয়াশায় প্রায় সারা দিন সূর্যের আলো দেখা যায়নি।

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুর অঞ্চলের তাপমাত্রা আরও কমবে। এমাসেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )