1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

রংপুর ২- প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু; নেতাকর্মীদের উচ্ছ্বাস 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ জন দেখেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী  কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।
রোববার (১০ ডিসেম্বর)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব আপিল আবেদনের ওপর শুনানিতে আপিলের রায়ে বিশ্বনাথ সরকার বিটু প্রার্থীতা ফিরে পান।এদিকে প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে মিস্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায়  এই প্রার্থীর সমর্থক, কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে দলের যে কারও প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।কিন্তু আমার  প্রার্থীতা বাতিলের খবর বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার মানুষ হতাশ হয়ে পড়েছিল।তাঁদের অনুপ্রেরণায় আমি ইসিতে আপিল করলে আজ প্রার্থীতা ফিরে পেয়েছি। আমার থেকেও আমার নির্বাচনী এলাকার মানুষ বেশি আনন্দিত হয়েছে। তিনি আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েও আসনটি নেত্রীকে উপহার দিতে পারব ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )