1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

আসছে শৈত্যপ্রবাহ, কমবে তাপমাত্রা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

শীত অনুভূত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

 

এদিকে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেও শুক্রবার (৮ ডিসেম্বর) দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।

 

আবহাওয়া অধিদফতর বলছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে।

মেঘ কেটে গেলে দু’একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ডিসেম্বরের মাঝামাঝি দেশের তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )