1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

পঞ্চগড়ে প্রায় চার কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাগুড়া ইউনিয়নের রমজান পাড়া এলাকায় সীমান্তের ৪১০ মেইন পিলারের কাছে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান। এসময় তিনি আরও বলেন, স্বর্ণ চোরাচালানের ব্যাপারটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারা। এরপর বিশেষ টহলে একটি টিম সীমান্ত পিলারের কাছে গেলে একটি ধান খেতে একজন ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেন। এসময় চাষিরা কাটা ধানের আটি বাঁধছিলেন। সন্দেহজনক ব্যক্তিকে কাছে ডেকে নাম জিজ্ঞেস করতেই ওই ব্যক্তি একটি কালো ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যান। ব্যাগটি খুলে সেখানে প্যাকেট করা বিশটি স্বর্নের টুকরা পাওয়া যায়। এর মধ্যে পনেরটি বিস্কুট আকৃতির এবং বাকি ৫ টি ছোট বড় মাঝারি বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণগুলো পঞ্চগড় জুয়েলারী সমিতিতে নিয়ে পরীক্ষা করা হয়। এখানে মোট ৩’শ ৫১ ভরি চার আনা সোনা পাওয়া গেছে। যার মূল্য তিন কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আসামিকে আটক করতে সক্ষম হননি তারা। এ ব্যাপারে আটোয়ারী থানায় জিডি করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার ঘাগরা সীমান্ত এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২ কেজি স্বর্ণ উদ্ধার করেছিলো নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )