1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

প্রতারণার দায়ে রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৪ নভেম্বর ৫২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগের একটি অভিযোগের তদন্ত সাপেক্ষে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগের সার্বিক দিক খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ও সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায় প্রতারণার অভিযোগে ২০১৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ৪৪৮তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। তিনি নিয়ম বহির্ভূতভাবে দুটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন চাকরি করেছেন।

কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ওই একই অভিযোগ এনে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ৫২৬তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )