1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খাঁটি মধুর নামে চিনির সিরাপ! পরীক্ষাগার ছাড়া ভেজাল চেনা কঠিন ফিলিস্তিনিদের জমি দখল করে নৈতিক অবস্থান হারাচ্ছে ইসরায়েল: ওবামা এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগে দুর্বল মার্কিন ডলার, নজর বিশ্ববাজারে ভারতে তরুণদের বিক্ষোভে বাড়ছে উত্তেজনা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা ট্রাম্পের, বাড়ছে যুদ্ধ নিয়ে মতবিরোধ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য, দ্রুত সরাসরি নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের মন্তব্য মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট, ১৫ নভেম্বরের মধ্যে না লাগালে আইনি ব্যবস্থা ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে: রাশেদ খান

নরসিংদীতে ১০ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা ঘোড়াশাল পলাশ ইউরিয়া কারখানার উদ্বোধন শেষে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় তিনি নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সভাস্থলে পৌঁছান। এসময় জেলা প্রশাসক ড. বদিউল আলমের সঞ্চালনায় নরসিংদী জেলার নবনির্মিত ও সমাপ্ত ১০টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জনসভায় যোগ দিতে সকাল থেকেই পোস্টার ও ব্যানার হাতে প্রিয় নেতাদের ছবি সম্বলিত টিশার্ট পরে মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নরসিংদীর সব উপজেলা থেকে বাস ও ট্রাকযোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা স্টেডিয়ামে আসে। প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। অনেকেই প্রবেশ করতে না পেরে রাস্তায় অবস্থান নেয়। আওয়ামী লীগের দাবি প্রায় ৫ লাখ নেতাকর্মী স্টেডিয়ামে জড়ো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান ভূঁইয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হীরু, শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নূসরাত বুবলীসহ জেলার নেতৃবৃন্দ।

এর আগে, দুপুরে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ সার কারখানার উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )