1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

‘জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। এর শীর্ষস্থানীয় নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়ায় তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগই নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য রয়েছে। অন্য রাজনৈতিক দল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নয়। জামায়াতের নিবন্ধন ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

অনুমতি না পেলেও যদি জামায়াত সভা-সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ছাড়া কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না। জামায়াতে ইসলামী যদি কমিশনারের অনুমতি ছাড়া সভা-সমাবেশ করতে চায়, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। এদিকে আগেই ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরইমধ্যে তারা সমাবেশের প্রস্তুতি শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )