1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

‘খালেদা জিয়া মুক্ত থাকলে ২০৪১ পর্যন্ত ক্ষমতার কথা বলার সাহস পেতো না আ.লীগ’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, একদলীয় সরকার কায়েমের পথে খালেদা জিয়াকে প্রতিবন্ধক মনে করে আওয়ামী লীগ। এ কারণেই সরকার তাকে কারান্তরীণ রেখেছে। খালেদা জিয়া মুক্ত থাকলে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলার সাহসও পেত না আওয়ামী লীগ।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দেশের যেকোনো আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব করেন। ওই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি আগামীতে দেশ পরিচালনা করবেন এমন প্রস্তাবও করেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এজন্য তারা নির্দলীয় সরকার দিতে ভয় পায়। কারণ তারা জানে তাদেরকে জনগণ ভোট দিবে না। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ অনেক লুটপাট ও সাধারণ মানুষকে অনেক হয়রানি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )