1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে বাধা না দেওয়ার আহ্বান বিএনপির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রশাসনকে বাধা না দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। রোববার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন তিনি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহা-সমাবেশ সফল করতে এদিন দলীয় কার্যালয়ে যৌথ সভা ডাকা হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে। আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবেন না। অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি এতে বাধা সৃষ্টি করবেন না। এটা সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সেটা মনে রেখে অবশ্যই সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।

তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, সরকারি কর্মকর্তা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তারা হুমকি দিচ্ছেন। ধমক দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে তারা শক্ত হাতে দমন করবেন, হাত ভেঙে দেবেন।

সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, যে হুমকি তারা দিয়েছেন, বিশেষ করে গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, তার আগে ওবায়দুল কাদের বলেছেন- হাত ও দাঁত ভেঙে দেওয়া হবে। কিন্তু এসব বিষয়ে তারা (প্রশাসন) কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করছে।

এ সরকার আবারও এক তরফা নির্বাচন করার পায়তারা করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, যেটা ২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে করেছে, এবারও সেই পায়তারা হচ্ছে।

গত ১৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ৪৭টি মামলা দিয়েছে জানিয়ে দলটির শীর্ষ এই নেতা বলেন, এসব মামলায় আসামি করা হয়েছে ১২ হাজার ৭৩০ জনকে। এছাড়া ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনা করেন, আমরা কোন রাজ্যে, কোন সমাজে বাস করছি।

এখন আবার গায়েবি মামলা দেওয়া শুরু করেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ৪৭টি একেবারে মিথ্যা মামলা দিয়েছে। আপনারা বলুন, ১৮ অক্টোবর থেকে কোথায় কি হয়েছে? কোথাও কিছু হয়নি, আকিন্তু মামলা হচ্ছে।

পুলিশের আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎতের প্রসঙ্গ তুলে ধরে ফখরুল বলেন, তাদেরকে বলা হয়ছিল এসব (গায়েবি ও মিথ্যা মামলা) বন্ধ করুন। কিন্তু তারা সেটা বন্ধ করার তো দূরে থাক আরও নতুন গায়েবি মামলা দেওয়া শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )