1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ দিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ মঙ্গলবার সংসদে বক্তব্য দেওয়ার সময় বিএনপিকে ধন্যবাদ দেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্য তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেওয়ার জন্যে।

এতে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।”

রুমিন ফারহানা তার বক্তব্যে মহান রাব্বুল আলামীনের দরবারে ধন্যবাদ জ্ঞাপন করে নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয়ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছেন, দল থেকে বহিস্কার হয়েছেন কিন্তু তারা আমাকে ছেড়ে যান নাই।

তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

রুমিন ফারহানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রেও এ বিষয়টি দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয় দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দল করা দোষের কিছু নয়।

কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়—সেটা দুর্ভাগ্যজনক।’ এর পরই এই সংসদ সদস্যের নির্ধারিত সময় শেষ হলে মাইক বন্ধ করে দেন অধিবেশনের স্পিকারের দায়িত্ব পালন করা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এর আগে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন রুমিন ফারহানা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )