1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

২৭ ঘণ্টায় ১৩ গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: সারাদেশে চলছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টা অবরোধ। তৃতীয় দফার অবরোধের আজ শেষ দিন। দেশে যাতে কোনো অরাজতকা না হয় সেজন্য মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। সেইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজপথে রয়েছে। তবু গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে।

গত ২৭ ঘণ্টায় বিএনপিসহ বিরোধীদের অবরোধের মধ্যে ‘উচ্ছৃঙ্খল জনতা’ দেশজুড়ে ১৩টি গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ৮ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে।

তালহা বিন জসিম বলেন, শুধু রাজধানী ঢাকাতেই ৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর বাইরে গাজীপুর, খাগড়াছড়ি, বগুড়া, বরগুনা ও নোয়াখালী- এই পাঁচ জেলায়ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যানবাহনে আগুন দেওয়ার বেশিরভাগ ঘটনা ঘটেছে সন্ধ্যার পর এবং ভোরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )