1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার স্বতঃপ্রণোদিত তদন্ত ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোক টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টির বেশি ইউনিট চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য

‘সাঈদীর মতো দেশনেত্রীকে জেলে ঢুকিয়ে বিনা চিকিৎসায় মারতে চায় সরকার’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে আজ দেশের মানুষকে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পর আবারও গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে কেন? মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এই আন্দোলন। আমার মা-বোনেরা সন্তানদের একটি ডিম খাওয়াতে পারে না। বছরে তিন থেকে চারবার বিদ্যুৎ ও তেলের দাম বাড়ে। সরকার বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বলে ফিক্সড করে দিলাম! ফিক্সড করলে কী দাম কমে যায়? এই সরকার শুধু দ্রব্যমূল্যর দাম কমাতেই নয় রাষ্ট্র পরিচালনাতেও ব্যর্থ।

মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, সরকার নিজের গদি বাঁচাতে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছে। উনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেশের ৪০ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। সাঈদী সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে মেরে ফেলেছে, দেশনেত্রীকে নিয়েও একই উদ্দেশ্য করছে তারা। তাই জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফেরানো হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা আর ঘরে ফিরবে না।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকায় রংপুরের পর জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে অনুষ্ঠিত এ রোডমার্চের শুরু হয় বগুড়া সদরের এরুলিয়া বাজার এলাকা থেকে। সকাল ৯টা থেকে বগুড়াসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ট্রাক, বাস, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে আসতে থাকে সংগঠনটির হাজারও নেতাকর্মী। হাতে ব্যানার ও স্লোগানে মুখরিত হতে থাকে রোডমার্চ উদ্বোধনী সভাস্থল তবে সময়মতো উপস্থিত না হতে পারার কারণে অনেকটা ফাঁকা ফাঁকাই হয়েছে বগুড়ার রোডমার্চ উদ্বোধনী আয়োজন।

জানা যায়, বগুড়া থেকে শুরু হওয়া রোডমার্চটি নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে। মাঝে আদমদিঘীসহ বেশ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গ্রেপ্তার আতঙ্ক এবং নানা সমন্বয়হীনতায় নেতাকর্মীদের এক প্রকার বিচ্ছিন্ন অবস্থাতেই দেখা যায় আয়োজনজুড়ে।

এদিকে রোডমার্চ ঘিরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কারণ বগুড়া ছাড়াও পাবনা, জয়পুরহাট, নাটোর থেকেও নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে এসেছিলেন বগুড়া। যদিও তাদের অধিকাংশই যানজট উপেক্ষা করে রোডমার্চের উদ্বোধনীতে উপস্থিত থাকতে পারেনি। আর সাধারণ মানুষের যানমালের রক্ষায় শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মতো। যদিও কোথাও কোনো বিশৃঙ্খলার চিত্র চোখে পড়েনি বগুড়ার অংশে অনুষ্ঠিত রোডমার্চে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )