1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জেরে লিবিয়ায় বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর ত্রিপলিতে বিক্ষোভ শুরু হয়েছে।

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ ইতালির রোমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে মিলিত হন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের খবর প্রকাশ্যে পর রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়।

সড়ক অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে এবং বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নেড়েছেন। যদিও বিক্ষোভ তুলনামূলকভাবে ছোট ছিল বলে মনে হয়।

লিবিয়ার তিনটি প্রদেশের প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্ট কাউন্সিল বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বেআইনি।

পার্লামেন্টে স্পিকারের কার্যালয় মিসেস মাঙ্গোশকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেছে এবং সোমবার জরুরি অধিবেশন আহ্বান করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )