1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

শেষমুহূর্তে চাঁদের ল্যান্ডার বহনকারী রকেট উৎক্ষেপণ স্থগিত করল জাপান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

চন্দ্রাভিযানে রাশিয়ার সাম্প্রতিক ব্যর্থতা ও ভারতের সাফল্যের পর একই মিশন শুরুর লক্ষ্য নিয়েছিল জাপান। সেইমতো প্রস্তুতিও রেখেছিল দেশটি। তবে শেষমুহূর্তে চাঁদের ল্যান্ডার বহনকারী রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান।

সোমবার রকেট উৎক্ষেপণে নির্ধারিত সময়ের মাত্র আধা ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে চাঁদের ল্যান্ডার বহনের জন্য সোমবার এইচ- ২এ (H-IIA) রকেটের উৎক্ষেপণ করার কথা থাকলেও তা স্থগিত করেছে জাপানের মহাকাশ সংস্থা।

রকেটটি পরিচালনার দায়িত্বে থাকা মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার এই রকেটটি উৎক্ষেপণের মাত্র আধাঘণ্টারও কম সময় আগে সেটি বাতিলের কথা জানানো হয়। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া সাইট এক্সে এমএইচআই-এর উৎক্ষেপণ পরিষেবা ইউনিট রকেটটি উৎক্ষেপণের ২৪ মিনিট আগে জানায়, উপরের বায়ুমণ্ডলে অনুপযুক্ত বায়ু পরিস্থিতির কারণে রকেট উৎক্ষেপণটি বাতিল করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৬ মিনিটে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ- ২এ এর ৪৭ নং রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল। অবশ্য এই বিষয়ে আরও বিশদ তথ্য প্রদান করবে এমএইচআই।

জাপানি এই রকেটটি জাক্সার স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) বহন করছে, যেটি হবে চাঁদে অবতরণকারী প্রথম জাপানি মহাকাশযান। এর আগে টোকিও-ভিত্তিক স্টার্টআপ আইস্পেসের চন্দ্র ল্যান্ডার হাকুটো-আর মিশন ১ গত এপ্রিলে ব্যর্থ হয়েছিল।

অবশ্য জাপানের সাম্প্রতিক মহাকাশ-সম্পর্কিত নানা প্রচেষ্টা বেশ কিছু বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এর মধ্যে ২০২২ সালের অক্টোবরে ছোট এপসিলন রকেটের উৎক্ষেপণ ব্যর্থতার পাশাপাশি গত মাসে পরীক্ষার সময় একটি ইঞ্জিন বিস্ফোরণের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, সম্প্রতি চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে ভারত। গত ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি।

তার মাত্র তিন দিন আগে রাশিয়ার পাঠানো মহাকাশযান লুনা-২৫ চাঁদের মাটি স্পর্শ করতে গিয়ে বিধ্বস্ত হয়। ব্যর্থ হয় রুশ চন্দ্রাভিযান। তবে সোভিয়েত ইউনিয়ন আমলে চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )