1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

ইউক্রেনের নির্বাচন নিয়ে যা জানালেন জেলেনস্কি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী বছর (২০২৪) নির্বাচন ঘোষণা করার জন্য একজন মার্কিন সিনেটরের আহ্বানে সাড়া দিচ্ছেন। জেলেনস্কি বলেছেন, অংশীদাররা খরচ ভাগ করে নিলে যুদ্ধের সময়ও নির্বাচন হতে পারে।

ইউক্রেনে যুদ্ধকালীন জরুরি অবস্থা চলছে। প্রতি ৯০ দিন পর পর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর নিয়ম।

সর্বশেষ বৃদ্ধি করা জরুরি অবস্থা শেষ হবে আগামী ১৫ নভেম্বর। জরুরি অবস্থায় দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান নেই। সুতরাং নির্বাচন অনুষ্ঠিত হতে হলে জরুরি অবস্থা পরিবর্তন করতে হবে।

আগামী অক্টোবরে ইউক্রেনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৪ সালের মার্চে।

সম্প্রতি শীর্ষ আমেরিকান আইনপ্রণেতারা কিয়েভ সফর করেন। তাদের মধ্যে সিনেটর লিন্ডসে গ্রাহাম ছিলেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ের প্রশংসা করেন।

তবে তিনি বলেন, যুদ্ধকালীন নির্বাচনের মাধ্যমে ইউক্রেনকে দেখাতে হবে তারা ভিন্ন।

জেলেনস্কি, ১+১ চ্যানেলের উপস্থাপক নাটালিয়া মোসিচুকের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তিনি অর্থায়নের প্রশ্ন এবং আইন পরিবর্তনের প্রয়োজনীয়তাসহ গ্রাহামের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

জেলেনস্কি বলেন, আমি লিন্ডসেকে খুব দ্রুত এবং সহজ উত্তর দিয়েছি। এতে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন। আমি বলেছি, যখন আমাদের বিধায়করা নির্বাচন করতে ইচ্ছুক তখন আমরা নির্বাচন করব।

জেলেনস্কি বলেন, শান্তিকালীন নির্বাচন করতে ৫ বিলিয়ন রিভনিয়া ($135 মিলিয়ন) খরচ হয়েছে। আমি জানি না যুদ্ধের সময় কতটা প্রয়োজন। আমি তাকে বলেছি, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ আর্থিক সহায়তা দেয়, তাহলে নির্বাচন করব। যুদ্ধের খরচ বাঁচিয়ে নির্বাচন করবেন না বলেও সাফ জানিয়ে দেন জেলেনস্কি।

সূত্র: আল আরাবিয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )