1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

চীনে হিউম্যানয়েড রোবট সম্মেলন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

চেহারা কিংবা ত্বক হুবহু মানুষের মতোই। মানুষের মতোই নাড়াতে পারে চোখের পাতা, হাতের আঙুল। সম্প্রতি চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত হয়েছে এমন বেশ কয়েকটি মানবিক বা হিউম্যানয়েড রোবট।

সম্মেলনে রোবটগুলো বেশ আলোড়নও তুলেছে। বিস্ময়কর এ রোবটগুলো তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান, এক্সরোবট। খবর এপির।

কীভাবে রোবটকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা চলছে বহুদিন ধরেই। চেহারা আর আকৃতিতে একই রকম আর হুবহু মানুষের মতো চালচলন হবে— এমন রোবট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের সে চেষ্টারই এক ঝলক দেখা গেল চীনের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে।

বেইজিংয়ে চলমান বার্ষিক এ সম্মেলনে দেখা মিলেছে মানুষের মতো দেখতে বেশ কয়েকটি রোবটের। মানবিক বা হিউম্যানয়েড এ রোবটগুলো মানুষের মতো অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নড়াচড়াও করতে পারে। রোবটগুলো বানিয়েছে চীনের রোবট নির্মাতা এক্সরোবট। অন্যান্য হিউম্যানয়েড রোবটের তুলনায় এগুলো বেশ উন্নত বলে দাবি নির্মাতাদের।

এক্সরোবটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জি. জিয়া বলেন, আমাদের সর্বাধুনিক সুপার মোটরের মাধ্যমে রোবটগুলো তার প্রতিটি অংশ নিয়ন্ত্রণ করতে পারে। এ জন্যই রোবটগুলো খুবই স্বাভাবিকভাবে নড়াচড়া করে। তাদের ত্বকসহ সব কিছুই আপগ্রেড করা হয়েছে। এগুলো আনন্দ, দুঃখ, রাগসহ যে কোনো ছোট ছোট অভিব্যক্তি তৈরি করতে সক্ষম।

এবারের রোবট সম্মেলনে অনেকের মাঝেই বিস্ময়ের জন্ম দিয়েছে মানুষের মতো দেখতে এসব রোবট। তাদের অভিব্যক্তিও দর্শনার্থীদের নজর কেড়েছে। তারা বলছেন, আমি ও আমার বন্ধুরা খুবই অবাক হয়েছি। তাদের চোখ, কিছু মুভমেন্টসহ অনেক কিছুই মানুষের মতো। এমনকি আঙুলের খুবই সুক্ষ্ম নড়াচড়াও হুবহু নকল করতে পারে। ভবিষ্যতে এগুলো অনেক ক্ষেত্রেই মানুষের বিকল্প হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট শুরু হওয়া এ রোবট সম্মেলন চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )