1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণ, নিহত ৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন বলে নিশ্চিত করেছে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

শুক্রবার পুশিলিন টেলিগ্রামে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্ক শহরে একটি বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া দোনেৎস্কের ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

ডেনিস পুশিলিন বলেন, নিহত তিন শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানির কর্মচারী ছিলেন এবং পূর্বে অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে তারা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, শুক্রবার দিনভর ভারি গোলাবর্ষণের পর দোনেৎস্ক, মাকিভকা, ভাসিলিভকা এবং নিকোলস্কে শহরে আরও চারজন আহত হয়েছেন।

পুশিলিন বলেন, আজ শত্রুরা প্রজাতন্ত্রের অঞ্চলে ৩৪ বার গোলাবর্ষণ করেছে, ১১৫টি রকেট এবং ব্যারেল আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )