1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

চন্দ্রযান ছেড়ে চাঁদকে ছুঁতে ছুটল ভারতের ‘বিক্রম’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

ভারতের চন্দ্রযান-৩ অভিযানের গুরুত্বপূর্ণ এক পর্বের সূচনা হলো। চাঁদের মাটিতে পা রাখতে চন্দ্রযান ৩ থেকে আলাদা হলো ল্যান্ডার বিক্রম। এই ল্যান্ডারের মধ্যেই রয়েছে রোভার ‘প্রজ্ঞান’। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১টা নাগাদ বিক্রম তার একক যাত্রা শুরু করেছে।

জানা গেছে, বক্স আকৃতির প্রপালশন মডিউলটিতে রয়েছে একটি অতিকায় সৌর প্যানেল ও একটি সিলিন্ডার। এর সঙ্গেই যুক্ত রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। এদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রপালশন মডিউলটি কাজ করবে রিলে স্যাটেলাইট হিসেবে। বিক্রম এগিয়ে চলবে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে। আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা রাখার কথা বিক্রমের। সেটি চাঁদের মাটিতে নেমে পড়লে শুরু হবে প্রজ্ঞানের কাজ।

উল্লেখ্য, গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল চন্দ্রযান-৩। তারপর থেকে এখনও পর্যন্ত যাত্রার প্রতিটি ধাপ সে সফলভাবে পেরিয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )