1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

এনআইডি সার্ভার ফের চালু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ূন কবীর জানিয়েছেন, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুনরায় চালু হয়েছে।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিজি বলেন, ‘নির্বাচন কমিশন সব সময় চেষ্টা করে এটাকে সচল রাখার জন্য। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটা বন্ধ করে দিয়েছি। কারণ মেইনটেন্যান্স থেকে আমাদের কিছু মেসেজ এলো, কিছু থ্রেট আসতে পারে। আজ (বুধবার) দুপুরে চালু করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, যেটা সব সময় কাজ করে। কিছু মাইনর থ্রেট আমরা দেখেছি। এগুলো যেকোনো সময়ই আসতে পারে। যে থ্রেট দেখেছি, সেগুলো নেগোশিয়েট করার মতো। আজকে আমরা সবগুলো থ্রেট ইভালুয়েট করলাম। নেগোশিয়েট করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, সার্ভার চালু করা নিরাপদ। দুপুর ২টার আগে থেকেই চালু করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে ডিজির কাছে জানতে চাওয়া হয়, আজ সকাল থেকে এনআইডি সেবা নিতে এসে ভোগান্তির শিকার হয়েছে মানুষ। বিষয়টি আগে জানানো হয়নি কেন?

জবাবে তিনি বলেন, ‘আমরা ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি যে, পরবর্তীতে না জানানো পর্যন্ত তারা সেবা থেকে বঞ্চিত হবেন। পাবলিকলি যদি আমি বলি এটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিক মিনিমাইজ করার জন্য…আজকে সকাল থেকেই আমরা এটা চালু করার চেষ্টা করেছি।’

এর আগে এ অনুবিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্য ভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়। একই সঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের আশঙ্কা করে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই আশঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )