1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রনি কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬ পর্যটক, আহত আরও ৬

সিলেটে কিশোরীকে ধর্ষণ ও ব্ল‍্যাকমেইলের অভিযোগ, ইউটিউবার গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

কিশোরীকে ধর্ষণ ও ব্ল‍্যাকমেইলের অভিযোগে ইউটিউবার পরিচয়দানকারী আল আমিন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গত রবিবার (১৩ আগস্ট) সিলেটের মোগলাবাজার থেকে গ্রেফতার করা হয়।

আল আমিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোডের ইলিয়াস আহমদের বাড়িতে বসবাস করছিলেন।

র‍্যাব-৯ সূত্র জানায়, গ্রেফতার আসামি আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামী। তিনি মামলার বাদীর প্রতিবেশী। তিনি নিজেকে একজন ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

এ পরিচয়ের সূত্র ধরে তিনি ভিকটিমের সঙ্গে এক মাস আগে সখ্য গড়ে তোলেন। গত ১৮ জুলাই দুপুরে আল আমিন বাদীর বাড়িতে এসে তার মেয়েকে (১৬) ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। ভিকটিম তার রুমে প্রবেশ করা মাত্র দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে রাখে। ভিকটিম লোক-লজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেনি।

পুনরায় ২১ জুলাই দুপুরে আল আমিন ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে এবং আবারও ভিডিও ধারণ করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আসামি আল আমিন আত্মগোপনে চলে যায়।

প্রযুক্তির সহায়তায় রবিবার সিলেট মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারের ইসরাক এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )