1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
বিরোধী দলের আন্দোলনকে ‘নাটক’ বললেন রিজভী, রাজনৈতিক অঙ্গনে আলোচনা এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী পদে চাকরির সুযোগ, আবেদন করার আগে জেনে নিন শর্ত আমদানিতে শুল্ক ফাঁকির ৮ ঘটনা শনাক্ত, সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা ৭ কোটি টাকার বেশি চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম শেয়ারবাজারে বড় ধাক্কা, লেনদেন নামল ১০ মাসেরও বেশি সময়ের সর্বনিম্ন পর্যায়ে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন মাস্কের উড়ন্ত গাড়ির স্বপ্ন বাস্তবে, আকাশে লাফ দিল টেসলার নতুন রোডস্টার নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার প্রধান অভিযুক্ত রনি কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬ পর্যটক, আহত আরও ৬

রাসিক কাউন্সিলরের সম্পদের অনুসন্ধানে দুদকের অভিযান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাদত আলী শাহুর কার্যালয় ও বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার সকাল দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বর এলাকায় অবৈধ সম্পত্তির খোঁজে তদন্তের অংশ হিসেবে অভিযান চালায় দুদক। অভিযান শেষে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। সঙ্গে গণপূর্ত বিভাগের দায়িত্বরতরা কাউন্সিলরের বাড়ি ও মার্কেটের আয়তন পরিমাপ করেন। রাজশাহীর আমচত্বর এলাকার বাইরে ও শহরের বিভিন্ন জায়গায় তার সম্পদ আছে। রাজশাহী সিটি করপোরেশনের ৩০ জন কাউন্সিলরদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক তিনি।

কাউন্সিলর শাহাদাত আলী শাহু বলেন, ‘২০২০ সালে দুদককে কেউ অভিযোগ দিয়েছিল, আমার আয় বিররণীর ও সম্পদের বিষয় নিয়ে। সেই অভিযোগের প্রেক্ষিতে দুদক আমার ভবনের আয়তন মাপার জন্য এসেছে। তথ্য চেয়েছে, আমি তাদের সব তথ্য দিয়েছি।’

রাজশাহী বিভাগের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘২০২০ সালে একজন তার সম্পদ ও আয়ের বিবরণী নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা গণপূর্ত বিভাগকে সঙ্গে নিয়ে তার বাড়ির ভবন পরিমাপ করেছি। তার কাছে থেকে তথ্য নিয়েছি। গণপূর্ত বিভাগের রিপোর্ট হলে আমরা তদন্ত করে বিস্তারিত জানাবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )