1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল দশটায় গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি, সংগঠনের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, কৃষিবিদ মোঃ আব্দুস সালাম, অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাজমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান টিটু, উপ -মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল কাফি মণ্ডল, জাতীয় পরিষদ সদস্য পাপিয়া রায় পাখি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম স্বপন, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল লতিফ আকন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )