1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

নাটোরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

নাটোরের কলা চাষী কালাম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত ১১টার দিকে তাদের ফরিদপুরের ফার্ম বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো বাবলু মোল্লা (৩৫) ও আহসান মোল্লা। তারা উভয়েই কাফুরিয়া রিফুজিপাড়ার শুকচাঁন আলীর ছেলে এবং হত্যাকাণ্ডের মূল আসামি কামালের ভাই।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এবং র‌্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার রাত সোয়া এগারোটার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফার্ম বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নাটোর সদরেরর কাফুরিয়া এলাকার কলাচাষী কালাম হত্যা মামলার পলাতক আসামি বাবলু মোল্লা এবং আহসান মোল্লাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মামলার ছয় আসামির তিনজন গ্রেফতার হলো। মূল অভিযুক্ত কামালসহ তিনজন এখনও ধরাছোঁয়ার বাইরে।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, র‌্যাব এই মামলার তিন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে তাদের কাছে হস্তান্তর করেছে। পুলিশ অন্য আসামিদেরও গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )