1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগ

নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

নরসিংদীর পলাশে খেজুর গাছ থেকে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের কান্দাপাড়া এলাকায় গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। নিহত আছিয়া বেগম বাপের বাড়িতে বসবাস করতেন। তার স্বামীর নাম মৃত রশিদ মিয়া

পুলিশ জানায়, আছিয়া বেগম তিন থেকে চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় স্বজনরা থানায় নিখোঁজের বিষয়টি জানায়নি। বৃহস্পতিবার সকালে নিখোঁজের বাড়ির পাশের একটি পাট ক্ষেতে স্থানীয় কয়েকজন পাট কাটার জন্য যায়। পরে পাঠ ক্ষেতের পাশে খেজুর গাছে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহত নারীর বড় মেয়ে মনি ঘটনাস্থলে এসে তার মা’য়ের মরদেহ শনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর রহমান বলেন, নিহত বৃদ্ধ নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন চার দিন আগে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )