1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, প্রথম দিনের ছাত্রী শিফটের পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ১৩৬ জন ভর্তিচ্ছুর লড়াই করার কথা রয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ৯ টায় প্রথম শিফটের মধ্য দিয়ে মেয়েদের চার শিফটের এই পরীক্ষা শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৯ টায় ছেলেদের প্রথম শিফট শুরুর মধ্য দিয়ে একই ইউনিটের ছেলেদের ভর্তি পরীক্ষা চার শিফটে শেষ হবে।

‘ডি’ ইউনিটের ৩১০টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন। সেই হিসাবে ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন প্রায় ২৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী৷ যা বিশ্ববিদ্যালয়টির এবারের ভর্তি পরীক্ষার সবগুলো ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. নুহু আলম বলেন, সকাল নয়টায় ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের মধ্যে পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার সকল শিফটের পরীক্ষা শেষে জানাতে পারবো। তবে উপস্থিতির পরিমাণ বেশ ভালো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এদিকে, জাবিতে গত ১৮, ১৯, ও ২০ই জুন তারিখে যথাক্রমে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ), নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধিভুক্ত ‘সি১’ ইউনিট এবং কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউভুক্ত ‘সি’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট; এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত হওয়া সবগুলো ইউনিটের ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://juniv-admission.org/ju-admission-result এ প্রকাশ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )