1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

লাঠি‌সোটা নি‌য়ে ব‌রিশাল নগরমুখী ইসলামী আন্দোলন কর্মীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার খবরে দলটির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক বরিশাল নগর অভিমুখে রওনা হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী দপদপিয়া সেতু বন্ধ করে দেওয়ায় তারা শহরে প্রবেশ করতে পারেনি। তারা সেতুর অপরপ্রান্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশনের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২নং ওয়ার্ডের কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার কর্মী-সমর্থকরা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমকে প্রবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে তার ওপর হামলা হয়েছে বলেও দাবি করেছে দলটি।

এ খবর ছড়িয়ে পড়লে চরমোনাই মাদ্রাসার ছাত্ররা লাঠিসোটা নিয়ে বরিশাল শহরের দিকে রওনা হন। বেলতলা খেয়াঘাট বন্ধ থাকায় সড়কপথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে তারা বরিশাল শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

এদিকে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের বরিশাল শহরে আসার খবরে আইনশৃঙ্খলা বাহিনী দপদপিয়া সেতুতে সতর্ক অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ চলাচল করতে পারলেও দলটির কর্মী-সমর্থকদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দপদপিয়া ব্রিজ ছাড়াও বিভিন্ন প্রবেশপথ (গড়িয়ারপার, কালিজিরা ব্রিজ) থেকে ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকরা শহরে প্রবেশ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম।

তিনি অভিযোগ করে বলেন, তারা লাঠিসোটা নিয়ে শহরে ঢোকার পায়তারা করছে। একত্রিত হয়ে সংঘর্ষ বাঁধিয়ে তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করছে। তাদের মারধর করা হয়েছে বলেও তারা গণমাধ্যমকে জানাচ্ছে।

ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ জানান, মানিক মিয়া মাধ্যমিক বিদ্যলয় এবং এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে হাতপাখার পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। খবর পেয়ে প্রার্থী ফয়জুল করিম সকাল সাড়ে ৯টায় সেখানে যান। তিনি দুটি কেন্দ্র পরিদর্শন করে প্রিজাইডিং কর্মকর্তাদের বিষয়টি অবহতি করেন। এরপর তিনি মানিক মিয়া স্কুলের বিপরীতে কাউনিয়া বালিকা বিদ্যালয়ে ঢুকতে গেলে নৌকার কর্মীরা বাধা দেন।

শরীয়ত উল্লাহর অভিযোগ, এ সময় প্রার্থীর গাড়িবহরে থাকা হাতপাখার কর্মীদের নৌকার কর্মীরা মারধর করেছেন। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, ২নং ওয়ার্ডের একটি কেন্দ্রে হাতপাখার প্রার্থী দলবল নিয়ে ঢোকার চেষ্টা করেছিল। এ নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাদানুবাদ হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )