1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৭১ জন দেখেছেন

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের (এমআইইউ ডিসি) আয়োজনে সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সেমিনার হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, “ছাত্র-ছাত্রীদেরকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না, বরং তারা যেন সময়োপযোগী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন এবং নিজেদের ভিতর বিচারশীলতা ও পরমতসহিষ্ণু মনোভাব তৈরি করতে সক্ষম হন সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানকে উজ্জ্বল করতে হবে”।

সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ও ডিবেট ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহীন মাহবুব, স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে মোট ২৪ জন ছাত্র-ছাত্রী ৪ জন করে ৬টি দলে অংশ নেন। প্রতিযোগিতায় মিক্স-আপ কম্পিটিশন নিয়মে ‘বীরঙ্গনা’ দল চ্যাম্পিয়ন হয় এবং টিম ‘থান্ডারবোল্ট’ রানার-আপ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )