1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুকধারীর হামলায় নিহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। এ ছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস রয়টার্সকে বলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন। হামলাকারী গির্জার বাইরে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। তবে হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )