1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে পারে ম্যাংগো স্পেশাল ট্রেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে।

চাঁপাইনবাবগঞ্জে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় তিনি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এ মতবিনিময় সভা করেন।

এর আগে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাংগো স্পেশাল টেন চালুর দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, আপনাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দিন তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্রেন চালু করা হবে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, আমের সঙ্গে শাকসবজি ও অন্যান্য ফলমূলও পরিবহন করা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )