1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ ব্রাজিলে বিনামূল্যে ইউটিউবে সম্প্রচার করা হবে। ব্রাজিলের দর্শকেরা 4K রেজোলিউশনে ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন বলে জানা গেছে।

তবে এই সুবিধা বিশ্বের সব দেশের দর্শকের জন্য উন্মুক্ত থাকছে না। ব্রাজিলের বাইরে থাকা ফুটবলপ্রেমীরা ইউটিউব বা টুইচে সংশ্লিষ্ট চ্যানেল পেলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ সম্প্রচারটি শুধু ব্রাজিল অঞ্চলের জন্য উন্মুক্ত রাখা হবে।

ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোড বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব কিনেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বে থাকা কেজটিভির ইউটিউব প্ল্যাটফর্মে ম্যাচগুলো বিনামূল্যে দেখানো হবে।

এদিকে, বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি লাইভমোডে বিনিয়োগ করেছেন। সেই সূত্রে রোনালদোর বিনিয়োগ–সংশ্লিষ্ট একটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকেই বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচারস্বত্ব নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, দেশটিতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি। প্রতিষ্ঠানটি তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ সম্প্রচার করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )