1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

সাভারে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে অভিযুক্ত সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯ই মে) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাসুম দেওয়ানকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব আগামী ৭ দিনের মধ্যে সংগঠনটির দপ্তর সেলে জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ প্রদান করা হয়।

এর আগে, গত শনিবার আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে সাভারের মো. ইউসুফ আলী চুন্নু নামে এক ব্যবসায়ীর ফ্যাক্টরিতে হামলা, ব্যবসায়ীকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত রবিবার অভিযুক্ত মাসুম দেওয়ানসহ আরো ১৯ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )