1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

ফার্মগেট এলাকায় নকশা বহির্ভূত ভবন ভেঙে দিলো রাজউক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

রাজধানীর ফার্মগেট এলাকায় নকশা বহির্ভূত ও ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে দিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই অভিযানে প্রায় ৪০টি দোকান রয়েছে এমন ২টি মার্কেট ভাঙা হয়েছে।

অভিযান পরিচালনায় নের্তৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।ফার্মগেট এলাকায় সোমবার (৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন ফার্মগেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও ভূমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে এমন সব ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।

আজকে যে ভবনটি ভাঙা হচ্ছে এই ভবনের মালিককে সরকারি আইন অনুযায়ী কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা অভিযান পরিচালনা করি এবং একই সাথে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে কোনো ভবন নির্মাণ না করে ও ভূমিকম্পে ঝুকিপূর্ণ রয়েছে, এমন ভবনের বিষয়ে সতর্ক করি।তিনি আরও বলেন, আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক অথরাইজড অফিসার- ৪/১ ইমরুল হাসান ও সরকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ, এছাড়াও জোন-৪ এর রাজউকের অন্যান্য কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )