1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’ বগুড়ায় শরীরে আগুন দিয়ে মা-মেয়ের আত্মহত্যা ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি

মাথায় রাজমুকুট, শপথ নিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

রাজমুকুট পরে অনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

পবিত্র গসপেলের ওপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিজ্ঞা করেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় দুই হাজার ২০০ অতিথি অংশ নেন।

রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধান হাজির হন অনুষ্ঠানস্থলে।

৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তাকে আরো ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )