1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসি-এমবাপ্পেকে নিয়েও ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ মে, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

আরও একটি হতাশার গল্প যুক্ত হলো মেসি-এমবাপেদের ঝুলিতে। রবিবার (৩০ এপ্রিল) ঘরের মাঠে আরও একটি পরাজয়ের স্বাদ পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। বর্তমান ফুটবল বিশ্বের দুই তারকা মেসি-এমবাপ্পেকে নিয়েও ঘরের মাঠে হার এড়াতে পারেনি দলটি। ২০ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজি যেন শুরুতেই খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত লরিয়ঁ এর কাছে ৩-১ গোলের পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। সর্বশেষ ৬ ম্যাচে পিএসজির এটি তৃতীয় হার।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় পিএসজি। ডি বক্সে নিখুঁত পাসে এমবাপ্পেকে খুঁজে নেন মেসি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হন এমবাপ্পে। প্রতিপক্ষের গোলরক্ষক এগিয়ে এসে সে যাত্রায় দলকে রক্ষা করেন। এর চার মিনিট পরই প্রথম গোল হজম করে পিএসজি। রোমাঁ ফেভার চমৎকার ক্রসে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত এনজো লু ফি। ১-০ গোলে এগিয়ে যায় লরিয়ঁ।

এক গোলে পিছিয়ে থাকা পিএসজি বড় ধাক্কা খায় ম্যাচের ২০ মিনিটে। দলের বিপদ বাড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি। ২৩ মিনিটে ফরাসি ক্লাবকে সমতায় ফেরান এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডকে একজন ফেলে দিলেও ফাউলের বাঁশি বাজাননি রেফারি, নির্দেশ দেন খেলা চালিয়ে যাওয়ার। গোলরক্ষক সেটি খেয়াল না করে বল ছুড়ে দেন একটু সামনেই। সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে বল জালে পাঠিয়ে পিএসজিকে সমতায় ফেরান এমবাপ্পে।

৩৯ মিনিটে ইয়োঙ্গার গোলে আবারও পিছিয়ে পড়ে গালতিয়েরের দল। ৮৮তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে ব‍্যবধান বাড়ান দাইয়েং। তার প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা। কিন্তু দ্বিতীয় চেষ্টায় ঠিকই জাল খুঁজে নেন ডাইয়েং। ঘরের মাঠে হারলেও ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )