1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে কারিনাকে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তবে বিষয়টি এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় কারিনা বিশেষ উপস্থিতি দিতে পারেন। ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। গানটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং এর সংগীতায়োজনের দায়িত্বে রয়েছে শচীন-জিগর জুটি।

 

জানা গেছে, গানটির শুটিং চলতি অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় হতে পারে। এর জন্য কারিনা প্রায় পাঁচ দিনের সময় দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গানটিতে আন্তর্জাতিক কোনো শিল্পীর উপস্থিতিও থাকতে পারে, তবে সেই শিল্পীর নাম এখনো গোপন রাখা হয়েছে।

 

শাহরুখ ও কারিনাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালের ‘রা ওয়ান’ সিনেমায়। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘অশোকা’সহ একাধিক সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ফলে দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

 

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জিসহ আরও কয়েকজন তারকা। ছবিটি ২৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

 

তবে কারিনার অংশগ্রহণ এবং ‘ড্যাডি কুল’ গানটি নিয়ে এখনো নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি আপাতত প্রতিবেদন ও ইন্ডাস্ট্রি সূত্রনির্ভর খবর হিসেবেই রয়েছে।

 

সংবাদ পোস্ট | বিনোদন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )