1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩ জন দেখেছেন

ভারতের আয়কর দপ্তরের সাম্প্রতিক তল্লাশি নিয়ে সংবাদমাধ্যমে নিজের নাম জড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। অভিনেত্রীর দাবি, যে তল্লাশি নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তথ্য যাচাই না করে তাঁর নাম জড়ানোর কারণে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

 

গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বলিউডের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর দপ্তর। তল্লাশির সঙ্গে অভিনেত্রীর শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক ভাশু ভগনানি এবং কুমার মঙ্গত পাঠকের প্যানোরামা স্টুডিওসের নামও আসে। কথিত আর্থিক অনিয়ম, কর ফাঁকি এবং বিদেশে অর্থ লেনদেনের বিষয় খতিয়ে দেখা হচ্ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে রাকুল প্রীত সিংয়ের নামও আলোচনায় আসে। এতে আপত্তি জানিয়ে ৫ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বিবৃতি দেন তিনি।

রাকুল বলেন, তথ্য যাচাই না করে খবরকে চাঞ্চল্যকর করে তোলার প্রবণতা শুধু বিভ্রান্তি তৈরি করে না, এতে একজন মানুষের সুনাম ও পেশাজীবনও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি স্পষ্ট করে জানান, আয়কর দপ্তরের ওই তল্লাশি তাঁর সঙ্গে সম্পর্কিত ছিল না।

অভিনেত্রী আরও বলেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং বলিউডে তাঁর কোনো ‘গডফাদার’ ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছেন। তাঁর দাবি, ২০ বছর বয়স থেকেই তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন।

বিদেশে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন রাকুল। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি অবৈধ বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। দেশের ভেতরে বা বিদেশে অন্য কারও হয়ে কোনো বেনামি সম্পত্তিও তাঁর নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে দামি উপহার পাওয়ার অভিযোগও নাকচ করেছেন অভিনেত্রী।

রাকুলের নাম আলোচনায় আসার পেছনে তাঁর পারিবারিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। তিনি চলচ্চিত্র প্রযোজক জ্যাকি ভগনানির স্ত্রী। জ্যাকি ভগনানির বাবা ভাশু ভগনানি বলিউডের পরিচিত প্রযোজক এবং পূজা এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। আয়কর তল্লাশির খবর প্রকাশের পর পারিবারিক সম্পর্কের সূত্রে রাকুলের নামও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

এদিকে বিতর্কের মধ্যেও অভিনয় চালিয়ে যাচ্ছেন রাকুল। সামনে নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শূর্পণখার চরিত্রে। ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী।

রাকুলের বক্তব্য, কোনো অভিযোগ বা তদন্তের সঙ্গে নিজের নাম জড়ানোর আগে সংশ্লিষ্ট তথ্য সঠিকভাবে যাচাই করা জরুরি। তাঁর মতে, অনুমাননির্ভর সংবাদ একজন শিল্পীর ব্যক্তিগত সুনাম ও দীর্ঘদিনের পেশাগত অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )