1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম সাব্বির আহমেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এ কে এম তানিম আহসান চপলকে।

মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) কমিটি ঘোষণার বিষয়টি সভাপতি মনোনীত সাব্বির আহমেদের তার ফেসবুক পোস্টের মাধ্যমেই প্রকাশ করেছেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আহমেদ ইনান স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকায় রংপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ সংবাদ পোস্ট কে জানান, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমরা মানুষের পাশে থাকতে চাই। শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।”

সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল জানান, “শেখ হাসিনার আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা মানুষের অধিকার ও দেশের কল্যাণে কাজ করতে চাই। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি দেশের আইন, জনগণের মতামত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই রংপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )