1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ এফবিআই-এর নিরাপত্তা ভেদ করে হাজারো কর্মকর্তার গোপন তথ্য চুরির দাবি ‘শাইনিহান্টার্স’-এর হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ

জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় জামিনে মুক্ত হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ১ হাজার ৮০০ ইয়াবাসহ স্থানীয় বিএনপির এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগর মিশনপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাজির হোসেন (৫১) ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট ১৪৫টি ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকাসহ হরিপুর থানা-পুলিশের হাতে স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছিলেন নাজির হোসেন। ওই মামলায় সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বের হওয়ার পাঁচ দিনের মাথায় আবারও বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়লেন তিনি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )