1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ জন দেখেছেন

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার (Structured Mechanisms) মাধ্যমেই সব ধরনের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, বাংলাদেশের সঙ্গে তারা একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরবাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল মিডিয়া ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব তথ্য জানান।

নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নাম আসায় দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ ইতিবাচক দিকে মোড় নিচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সোয়াল বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে আমাদের মূল অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আমরা অতীতেও যা বলেছি, এখনও সেটাই বলছি—বাংলাদেশেক সঙ্গে ভারত সব সময়ই একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের প্রত্যাশা করে। আমাদের যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার অধীনেই সব ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।”

যৌথ সামরিক মহড়া ‘তরঙ্গ শক্তি’:

একই দিনে ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজস্থানের যোধপুরে ২৬ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে বাংলাদেশ অংশ নিচ্ছে। ঢাকা তাদের ‘সি-১৩০জে’ সামরিক পরিবহন বিমান পাঠাচ্ছে সেখানে। এই মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ কি দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলার সংকেত—এমন প্রশ্নের জবাবেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের একই মূল দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্করেন।

জাতিসংঘ অধিবেশন ও সম্ভাব্য সফর:

জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদল কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না—তা নিয়ে জানতে চাইলে জয়সোয়াল জানান, এ বিষয়ে তাঁর কাছে এই মুহূর্তে নিশ্চিত কোনো তথ্য নেই। কোনো অগ্রগতি হলে তা পরবর্তীতে সংবাদমাধ্যমকে জানানো হবে।

এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর কিংবা দ্বিপক্ষীয় যোগাযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়ার থাকলে যথাসময়ে ব্রিফ করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )